সাতক্ষীরায় “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

Share the post
আবু জাফর ,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ধুলিহর ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ সকাল ১১টায় “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মিঠু।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয় হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য এড. নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী এস. এমন কবীর আহমেদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শাহাজান আলী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, এবং অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দেছের উদ্দিন মনি। কর্মশালায় অংশগ্রহণকারীরা দেশ গড়ার জন্য পরিকল্পনা ও নীতি নির্ধারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সক্রিয়ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]