সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

Share the post

নওগাঁ প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় মুক্তির মোড়ে বাংলাদেশ মফস্ব সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন, গুম—এসব এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। আমরা সাংবাদিকদের জন্য আলাদা ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন চাই। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার প্রিয়জন হারানোর বেদনা না পায়। আর কোন সাংবাদিকের সন্তান এতিম না হয়।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম ও ১১টি উপজেলার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্য সম্পন্নের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]