সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর হাসপাতালের সার্বিক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
সভায় তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কাজ করছি। হাসপাতালের পরিবেশ, চিকিৎসা সেবা ও রোগী ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু কিছু অসাধু চক্র ও দালাল সিন্ডিকেট আমার এই প্রচেষ্টায় বাধা দিচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, সদ্য বদলিকৃত সাবেক আরএমও ডা. ফয়সাল আহমেদের নেতৃত্বে হাসপাতালের দালাল চক্র ও কিছু অসাধু ব্যক্তি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা নিজেদের অনিয়ম, দুর্নীতি ও দালালি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে অপপ্রচার শুরু করেছে।
ডা. সালাম আরও বলেন, সদর হাসপাতালে দালালমুক্ত পরিবেশ তৈরি করতে আমি কঠোর অবস্থান নিয়েছি। রোগীরা যাতে বিনা হয়রানিতে সেবা পায়, সেদিকে প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট। কোনো অসাধু ব্যক্তি বা চক্রের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা ও রোগীসেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মো. বিয়াদ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. জি এম নুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, ডা. ডালিয়া আক্তার সাম্মী, ডা. পার্থ কুমার দে, ডা. মো. সাইফুল আলম, ডা. মো. আব্দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা হাসপাতালের অনিয়ম, দালাল সিন্ডিকেট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]