সাংবাদিকদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ এর মতবিনিময়

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সাংবাদিকেরা রাষ্ট্রের আয়না। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে তাদের ভূমিকা অপরিসীম। আপনারা আপনাদের লেখনিতে সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশ করবেন এটাই আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জ বাসির চাহিদা অনুযায়ী সেবা দিতে আমি ব্যর্থ , তাই যদি সরকারি চেয়ারপাই তাহলে জনগণের চাহিদা অনুযায়ী সেবা দিতে সক্ষম হব এই প্রত্যাশা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিচ্ছি। এই ৩ আসনে অনেক যোগ্য প্রার্থী আছে। তাদের সাথে প্রতিদ্বন্দিতা করার কোন মন মানসিকতা আমার নেই। দল যাকেই নমিনেশন দিবে তাকেই আমরা সকলে মিলে সহযোগিতা করব যাতে ধানের শীষের জয় হয়।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। ১৭ বছর পর যখন ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তখন এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আমাদের দলের প্রার্থী বাছাই চলছে। যাকে ধানের শীষ দিবে তার পক্ষে আমরা সকলে কাজ করবো। আমি ধানের শীষ প্রতীক প্রত্যাশী। কিন্তু, দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তবে আমি তার পক্ষে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষের কোনো অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা থাকবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন এই নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। মনোনয়ন নিয়ে আপনি সাধারণ মানুষেরকে আশ্বাস দিয়ে নির্বাচিত হয়ে তাদের ভুলে যাবেন, তা হবে না। আপনি যে টপিক সাধারণ মানুষকে নির্বাচনের আগে দিবেন, আপনাকে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আপনি বলবেন একটা আর করবেন আরেকটা, এটা জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে দল।’ এসময় তিনি নেতাকর্মীদের সকল দ্বন্দ্ব ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]