‎সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন হবিগঞ্জের কৃতি সন্তান আল রেজা মো. আমির

Share the post

স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আল রেজা মো. আমির বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

‎আল রেজা মো. আমির হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের সন্তান। তাঁর বাবা মো. আব্দুর রউফ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে তাঁদের পরিবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ আবাসিক এলাকায় বসবাস করছেন।

‎শিক্ষাজীবনে আল রেজা মো. আমির ছিলেন মেধাবী। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

‎২০১৪ সালে ঢাকা জজকোর্টে আইন পেশায় যোগদানের মাধ্যমে তাঁর পেশাজীবনের সূচনা হয়। ২০১৭ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের কারণে সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর এই নিয়োগকে হবিগঞ্জবাসী স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]