সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ভারতীয় গাঁজাসহ এক আসামি আটক।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে আখাউড়া উপজেলার কুমারপাড়া এলাকায় শ্যামনগর বিওপি’র একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। স্থানটি সীমান্ত পিলার ২০২১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

 

অভিযানে মোঃ আল আমিন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কালিকাপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র। তার কাছ থেকে ১.৫ কেজি ভারতীয় গাঁজা, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিকে উদ্ধারকৃত মাদক ও মালামালসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এছাড়া, সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২৫ বোতল ইস্কাফ (নিষিদ্ধ কফ সিরাপ) আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]