কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে অগ্নিসংযোগ: ৫৫ জনের নামে মামলা, প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

Share the post
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর)প্রতিনিধি :পতিতা সর্দার জাহানারা বেগম (জাইন্না) কর্তৃক এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার প্ররিয়ানে মানববন্ধন
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম প্রকাশ জাইন্না মেম্বারের পতিতালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৫৫ জনের নামে আদালতে মামলা হয়েছে। এর মধ্যে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গত ১৯ অক্টোবর (রোববার) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় জাহানারা বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর ধরে জাহানারা বেগমের বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহব্যবসা পরিচালনা করতেন তিনি। এলাকাবাসী বারবার নিষেধ করলেও তিনি এসব বন্ধ করেননি। এ অবস্থায় ক্ষুব্ধ জনতা তার বসতঘরে গিয়ে দুই নারীকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে। আটক নারীদের বাড়ি ফেনী জেলায় বলে
জানা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বসতঘর ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গণধোলাই থেকে বাঁচতে জাহানারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাহানারা বেগম বাদী মোট ৫৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনসহ মামলা দায়ের করেন।
এই মামলার প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকায় স্থানীয় মুসল্লি ও সমাজবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাইন্না মেম্বারের বসতবাড়িতে দেহব্যবসা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণে এলাকার তরুণ সমাজ নৈতিকভাবে ধ্বংস হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, সমাজের কল্যাণে প্রতিবাদ করায় উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জাইন্না মেম্বারের বাড়িতে দেহব্যবসা চলছিল-এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে অগ্নিসংযোগ করেছে। মামলার কপি এখনো থানায় আসেনি। কপি পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]