সরাইলে ১০ কেজি গাঁজাসহ  ২ মাদক কারবারি গ্রেপ্তার 

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়।
বৃহস্পতিবার ২২ মে সকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মোঃ জিল্লুর রহমান (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সার্জেন্ট সুজার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩ নম্বরের একটি পিআপভ্যানকে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়িতে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তুলাভর্তি বস্তার সঙ্গে একটি ছোট প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি নীল পলিথিনে ২ কেজি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে ২ জনকে আটক করা হয় এবং পিআপভ্যানসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মামুন রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]