তিতাস গ্যাসের ব্যবস্হাপক মাকসুদুর রহমানের বিচার দাবিতে প্রতিবাদ  

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং সরকারি আইন লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারণা চালানোর অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নরসিংদী অঞ্চলের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুরস্হ তিতাস গ্যাস অফিসের গেইটের সামনে নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বাবুল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ শুধু অনৈতিকই নয়, বরং তা আইন ও আচরণবিধির চরম লঙ্ঘন। দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিটু, দপ্তর সম্পাদক ইউসুফ ভুইয়া, যুগ্ম সম্পাদক মাইনউদ্দিন সরকার এবং নির্বাহী সদস্য কামাল সরকার, কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]