আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটির অফিস পরিদর্শনে ইবির ভিসি

Share the post
ইবি প্রতিনিধি:ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শুক্রবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর আমন্ত্রণে তিনি এই পরিদর্শনে যান। এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর সাথে এক বৈঠকে মিলিত হন এবং উভয়ের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ডায়রি উপহারস্বরূপ আদান-প্রদান করা হয়।
বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মাঝে উচ্চতর শিক্ষা -গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, উচ্চতর যথা- এমফিল ও পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ, বিজ্ঞান শিক্ষা, পার্সী ভাষা কোর্স চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি MOU স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মনে করেন, উভয় বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করতে পারলে শিক্ষা-সংস্কৃতি গবেষণা উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক স্থাপিত হবে।
উল্লেখ্য, আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইউ) একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত। শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল রয়েছে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে খুবই কাছাকাছি পর্যায়ের মিল রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (মহিলা পণ্ডিত সহ) ইসলামি শিক্ষা প্রদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]