সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের ঈদ উপহার উৎসব সম্পুর্নন।

Share the post

মোঃফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি) : প্রতিবারের ন্যায় এবারো মানবতাবাদী সংগঠন সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের বার্ষিক ঈদ উপহার উৎসব ২০২২ গত ২৬ শে এপ্রিল সুসম্পন্ন হয়। গাছুয়া ৮ নং ওয়ার্ডস্থ নুরানি তালিমুল কোরান মাদ্রাসার ৩৪ জন এতিম দুস্থ অসহায়দের মাঝে এবারের ঈদ উপহার প্রদান করা হয়। মাদ্রাসা অঙ্গনে সকাল ১১ টায় সম্মানিত মহতামিম মাওলানা মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ও সন্দ্বীপ উপজেলা শিক্ষা কমিটির সদস্য জনাব সফিকুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপসচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমিনুর রসুল আরমান, মোহাম্মদ জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফেজ আব্দুর রহমান।সাবলীল ছন্দে অনুষ্ঠান উপস্থাপনা করেন @তথ্য প্রযুক্তি সম্পাদক আমিন রসুল আরমান। প্রধান অতিথি সহ বক্তাগণ সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের এই ধরনের মানবতাবাদী কর্মসূচীর ভূয়সী প্রশংসা ও সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]