‎শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় নবীগঞ্জের যুবক নিহত

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কনকপুর এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. আল আমিন (২৫) নিহত হয়েছেন।

‎শনিবার(২আগষ্ট ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে। তিনি শেরপুর থেকে সিএনজি অটোরিকশায় মৌলভীবাজার যাচ্ছিলেন। কনকপুর বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ–সিলেট বিরতিহীন এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। সংঘর্ষের মাত্রাতিরিক্ত ধাক্কায় ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

‎দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে স্থানীয়রা প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক বলে জানান।

‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটিতে অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত ওভারটেক ও বাসচালকদের অসচেতনতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা উন্নয়নে হাইওয়ে পুলিশের নিয়মিত তদারকি চাহিদা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]