শেরপুরের ধান-চাল ব্যবসায়ী ইব্রাহিমকে গলা কেটে হত্যা।।

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধান চাল ব্যবসায়ী ইব্রাহিম আলী (২২) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গাবতলী উপজেলার ছয়মাইল এলাকা থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ইব্রাহিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। সে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে ধান চালের ব্যবসা করতো।পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বগুড়া থেকে জাহিদ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের নাদির হোসেনের ছেলে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শেরপুর থেকে কৌশলে ডেকে নিয়ে গাবতলীতে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শীঘ্রই হত্যা রহস্য উন্মোচন হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]