শিবচরে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেস বাসটি বন্দরখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এ সময় পেছন থেকে আসা একটি মিনি ট্রাকও দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টা করে দুর্ঘটনাকবলিত তিনটি যান সড়ক থেকে সরিয়ে নিয়েছে।

এরপর থেকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও একটি মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত যান তিনটি থানায়
আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]