শিবচরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, নেপথ্যে রহস্য

Share the post

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রেনু বেগম (৬০) নামের বৃদ্ধার বাড়ি ওই গ্রামে এবং সে মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোনে একাধিকবার চেষ্টা করেও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিতেই তখন তারা দেখতে পান রেনু বেগমের নিথর দেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বৃদ্ধার গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। ঘরের ভেতর মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে প্রতিবেশীরা জানায়। এলাকাবাসীর ধারণা, এটি কেবলেই সাধারণ চুরি নয়, এর পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে।

শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কী আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]