নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতির উদ্যোগে খেলাধুলার উপকর  বিতরণ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর  উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকর  বিতরণ করা হরেছে।
প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাদকমুক্ত, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল,ক্রিকেট ব্যাট,ক্যারাম বোর্ড বিতরণ করেন অনীক মাহবুব চৌধুরী।
সোমবার (২২সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাসে খেলাধুলার সরঞ্জামতি  বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ছাত্রদল সভাপতি বলেন,এই কর্মসূচির মূল লক্ষ্য-মাদকমুক্ত শিক্ষালয়  গঠন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং এই ক্রীড়াচর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি অংশ।
খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। বিদ্যালয় হবে মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস।”উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রনেতার এই উদ্যোগ  বিদ্যালয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]