ব্রাহ্মণবাড়িয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার ,চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারে সরকারী সার বেশি দামে বিক্রির অপরাধে এবার দুই সার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তা সহযোগিতা করেন।অভিযানে দেখা যায়, মেসার্স সাইফুল ইসলাম নামের একটি প্রতিষ্ঠানে সরকারী সার অনুমোদন ছাড়া এবং বেশি দামে বিক্রি হচ্ছিল। ২১ টাকা দরের টিএসপি সার ৫০ টাকায়, ২৭ টাকা দরের ইউরিয়া সার ৩৬ টাকায় এবং ২০ টাকা দরের এমওপি সার ২৫ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া তাদের সরকারী সার বিক্রির কোনো লাইসেন্স না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদনবিহীন প্রতিষ্ঠানকে সরকারী সার সরবরাহ করার অপরাধে মেসার্স রুহুল আমিন ভূঁইয়া নামক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠান দুটি দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য মেনে সার বিক্রি করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]