শিবচরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবা খুন হয়েছে এমন ঘটনা ঘটে। রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতেউপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি
ঘটে।নিহত ব্যক্তির নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামেরবাসিন্দা। তিনি ও তাঁর পরিবার কয়েকদিন আগে কাজের সন্ধানে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করেন ।পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রোববার রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, সেই সুযোগে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করেছেন।ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]