শিক্ষকের শাস্তির দাবিতে বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের জুতা মিছিল

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তাল জনতা ও শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ ও জুতা মিছিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
১৪ মে রাতে বোরহানউদ্দিন পৌর শহরের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিদ্যালয়ের এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা। স্থানীয় জনতা তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। ১৫ মে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, “অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]