মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে উপজেলা বিএনপি।
দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। সকাল ১১টায় শাহজাদপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এম. এ. মুহিত।
সভায় আরও বক্তব্য দেন আরিফুজ্জামান আরিফ, আব্দুল জব্বার, এমদাদুল হক নওশাদ, আইয়ুব আলী, আব্দুস সালাম, আমির হোসেন সবুজ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইয়াছিন আলী, আবু বক্কার রঞ্জু, আব্দুস সামাদ বাঘা, শহিদুল ইসলাম রাজু, মামুন মন্ডল, আলাল হোসেন, সাকিক চৌধুরী, খন্দকার মাসুদ রানা, আব্দুল্লাহ্ আল মাহমুদ, জাহিদুল ইসলাম, শাহীন বেপারী, আব্দুল্লাহ্ আল শাফায়েত আদিব, মহিলা দল নেত্রী আকলিমা খন্দকার সুপ্তিসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে ড. মুহিতের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

