শাহজাদপুরে নবজাতকের মৃত্যুর পর বিস্কিটের প্যাকেটে গুমের চেষ্টা ; ৫০ হাজার টাকা জরিমানা!

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের বেসরকারি একটি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে বিস্কিটের প্যাকেটে করে লাশ গোপন করার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এসময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত ও রোগীর স্বজনরা জানান, উপজেলার পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত পিস ল্যাব এ্যান্ড হসপিটালে গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজারের সময় হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চা গর্ভেই দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবী করলেও অপারেশনের আগে কোনরকম পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার অনুপস্থিত ছিল, অপারেশনের পর নবজাতককে রাখার জায়গা না থাকায় এবং হাসপাতালে ১০ টি বেডের অনুমতি থাকলেও ১৮ টি বেড স্থাপন করায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন। এসময় ফারুক নামের হাসপাতালের একজন শেয়ার হোল্ডারকে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]