শাহজাদপুরে ড. এম এ মুহিতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ মুহিতের উদ্যোগে এবং শাহজাদপুর চক্ষু ও মা–শিশু হাসপাতালের আয়োজনে এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই সাধারণ রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা বিএনপি  জি.এস আল আমিন হোসেন।
এসময় উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল-মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,  সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর  বিএনপির সিনিয়র সহ-সভাপতি  রেজাউল ইসলাম  রাজা, পৌর  বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদল, যুবদল ও কৃষকদলের অসংখ্য নেতাকর্মীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে এক হাজার রোগীকে চক্ষু সম্পর্কিত সেবা প্রদান করা হয় এবং ১৫০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া বাকি এক হাজার রোগীকে নাক-কান-গলা, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক্স, মেডিসিন ও সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (এইচআর) মোঃ আব্দুল মমিন বাবলু।ড. এম এ মুহিতের মানবিক এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা এমন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে তার প্রতিপাদ্যে ড. এম এ মুহিত বলেন, জনগণের সেবাই আমার রাজনীতি। শাহজাদপুরের উন্নয়নে ও দায়িত্ব পালন করতে আমি সবসময় আপনাদের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]