শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে “এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাদের প্রকল্পের লক্ষ্য কৃষকদের জন্য সঠিক প্রযুক্তি ও কৃষি চর্চা প্রচলন করা, যাতে তারা নিজেদের কৃষি আবাদে লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ। তিনি বলেন, কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি ও কৃষি চর্চার প্রচলন করতে চাই, যাতে কৃষকরা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। এর মাধ্যমে কৃষকদের বিশেষত জৈব পদ্ধতিতে চাষাবাদ শেখানো হবে। পরবর্তীতে এই স্কুলগুলো ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি চাষ, উত্তম কৃষি চর্চা ও পার্টনার ফিল্ড স্কুল নিয়ে আলোচনা করেন। এসময় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

Share the post

Share the post মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও […]

শাহজাদপুরে চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার, আটক ৩

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। […]