শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি’র বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Share the post
নূর আলম,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি’র বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি’র সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক ইলাহির সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা আব্দুল গনী মাস্টার, মাসুম বিল্লাহ অভি, হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ, সচিব সম্রাট গণি, সহ-সাধারণ সম্পাদক অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের সদস্য শাহীন আলম, রাতুল খান রুদ্র, আল আমীন শেখ লাবীব, রাকিব, আজিজুল ইসলাম পারভেজ, মাসুম, আকিল, নাঈমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উমর ফারুকের রুহের মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]