শরীয়তপুরের জামতলায় মটরসাইকেল দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

Share the post
মোঃ আমির হোসেন, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার রাজনগর জামতলা এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম মুন্নুর রহমান (৩৮)। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীনগর উপজেলার টুপি পাড়া গ্রামে। পিতা মোছলেম মোল্লা। তিনি শরীয়তপুরের ডামুড্যায় বেসরকারি সংস্থা (এনজিও) রিক-এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলের উদ্দেশে মাগুরা থেকে রওনা হয়ে পদ্মা সেতু হয়ে ডামুড্যা যাচ্ছিলেন তিনি।রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সারে সাতটার দিকে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। তখন বিকট একটি শব্দ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটির সামনের চাকা পাংচার হয়ে সড়কে আটকে পড়লেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এরপর, স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ডগ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরে স্থানীয়রা ঘটনাস্থলে নিয়ে আসলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মোঃ এনছের আলী জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেহাল অবস্থা ও চালকদের বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ। গত তিন মাসে এই এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত এক বছরে এ মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]