কমলনগরে দলীয় কর্মীকে চিকিৎসার জন্য সহায়তা দিলেন তানিয়া রব

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কর্মী মো: খোরশেদ আলমকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে কমলনগর প্রেসক্লাবে   খোরশেদের হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক এই সহায়তা তুলে দেন উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। খোরশেদ চর ফলকন ইউনিয়নের ২নং ওয়ার্ড জেএসডি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
জানা যায়,গত  বুধবার (১ অক্টোবর) হাজিরহাট উপকূল কলেজে মহিলা সমাবেশ করে উপজেলা নারী জোট। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব। খোরশেদ নারী জোটের সেই সমাবেশে অংশ নেয়। সেখানে ভিড়ের মধ্যে তার বাম হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়।খবর শুনে খোরশেদের শারীরিক খোঁজ খবর নেন তানিয়া রব। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, চর ফলকন ইউনিয়ন জেএসডির আহ্বায়ক দুলাল সর্দার,জাতীয় যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল ও আক্তার হোসেন।
এসময় উপস্থিত  ছিলেন কমলনগর প্রেসক্লাবের আহবায়ক  মুছাকালিমুল্লাহ অন্যান্যের উপস্থিত ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, মোঃ শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, হাবিবুর রহমান হাবিব, মোঃ ইউনুস হাওলাদার,  কবির হেসেন রাকিব ও এমরান হোসেন।
এসময় খোরশেদ সন্তোষ প্রকাশ করে বলেন, তানিয়া রব একাধিকবার ফোনে আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই সহায়তা তার মানবিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। দলের প্রয়োজনে, নেত্রীর প্রয়োজনে যে কোন কাজে ঝাপিয়ে পড়বো বলে  মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]