কবির হোসেন রাকিব ,কমলনগর, লক্ষীপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতী সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর লক্ষ্মীপুর জেলা ও কমলনগর আগমন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল সকাল ৯টা ০০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করিম কমলনগরে উপস্থিত হবেন। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।এ সময় সাংবাদিকদের বিভিন্ন সাময়িক ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে করা প্রশ্নের সম্মুখীন হন আল্লামা খালেদ সাইফুল্লাহ। তিনি শান্ত ও সুস্পষ্টভাবে সকল প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আগত নেতার সফরকে সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে এবং পীর সাহেব চরমোনাইয়ের এই সফর জনসচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

