লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বিএনপি’র পদ থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বিএনপি’র পদ থেকে অব্যাহতি

Share the post
মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী পারভেজকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৪ ডিসেম্বর সদর উপজেলা (পশ্চিম) বিএনপি’র আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়।
আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল)।
জানা যায়, বিগত উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬নং শাকচর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী পারভেজকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরে দলের স্বার্থে গত ১০ডিসেম্বর ২০২১ এ তার অব্যাহতি প্রত্যাহার করা হয়। কিন্তু আবারও ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তার পদ থেকে চূড়ান্ত অব্যাহতি প্রদান করা হয়।
এ বিষয়ে আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এরআগেও আমাকে অব্যাহতি দিয়েছে। জেলা বিএনপি’র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সমন্বয়ে অব্যাহতি প্রত্যাহার করা হয়। কিন্তু আজ আবার কেন অব্যাহতি দিয়েছে আমার জানা নেই।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপি’র আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান জানান, আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ এরআগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের বিপক্ষে কাজ করেছে। এখনও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার পদ থেকে চুড়ান্ত অব্যাহতি প্রদান করা হলো।
Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]