বারহাট্টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বারহাট্টা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও সাংবাদিকরা।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) সানজিদা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম,বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সানজিদা চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রেষ্ঠ সন্তানদের এবং একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ বছর ধরে বয়ে চলেছে আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত শোকাবহ দিন।
এ উপলক্ষে বারহাট্টা উপজেলা হল রুমে মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় শর্মা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলায়মান খান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, সাবেক ডিএডি নুর উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল,মনোয়ার সুলতান প্রমূখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]