রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইনিং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ডুলুরদিয়া, মাসুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলাম বাগ কালি এলাকার রানা মিয়া (২৫),  ইমন (২৫), হাটাব দক্ষিন বাড়ই পূর্বপাড়ার জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন (২৪)।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং কারখানায় কর্মস্থলে যাওয়ার পথে গত ১৮ এপ্রিল সকালে ওই এলাকার জৈবসার কারখানার সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাস কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সবুজ গ্রুপের সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে শিপন বিশ্বাসের পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনায় শিপন বিশ্বাসের বাবা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন সন্ধ্যায় ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার করে  ১৬৪ ধারায় জবানবন্ধি লিপিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, এ মামলার অভিযুক্ত প্রধান আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।আসামীদের ০৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]