রুয়েটে ক্র্যাকারজ্যাক ২.০-এর চ্যাম্পিয়ন ‘টিম বিজম্যানিয়াক’

Share the post
রাবি প্রতিনিধি: উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেস প্রতিযোগিতা শি’স্টেম প্রেজেন্টস ‘ক্র্যাকারজ্যাক ২.০’তে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম বিজম্যানিয়াক’। সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রুয়েটের আইপিই ক্লাব এটির আয়োজন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রুয়েটের উপাচার্য প্রফেসর এসএম আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন এলজেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল হক।
২৭৭টি দল নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ছয়টি দল। এতে প্রথম রানার-আপ হয়েছে ‘টিম রসমালাই’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘টিম ইনকগনিটো’।
আয়োজনের বিষয়ে আইপিই ক্লাবের মডারেটর আরিফুল হক বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া প্রকাশের সুযোগ বাড়ে। পাশাপাশি তারা আরো কার্যকরভাবে কাজ করতে পারে। সেজন্য এমন আয়োজন করেন তারা। তিনি এমন আয়োজন আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান।
প্রসঙ্গত, চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের শহীদদের স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর একে একে প্রতিযোগী দলগুলো তাদের কেইস উপস্থাপন করেন। প্রতিটি দল ১০ মিনিট সময় পায় তাদের প্রেজেন্টেশনের জন্য। তারা এ সময়ে তাদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]