রায়পুরে হাসপাতালে ভর্তি না হয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, আতংকে ভূক্তভোগী পরিবার
আব্দুল্লাহ আল মামুন ,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে সুস্থ্য থাকা স্বত্তেও হাসপাতালে ভর্তি থেকে পুলিশ কেইস রেজিষ্ট্রেশন নম্বর নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলা ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে ০৩নং ওয়ার্ডে আমির উদ্দিন বেপারী বাড়িতে।
ভূক্তভোগী মোঃ বেল্লাল হোসেন জানান, আমি একজন উপজেলা আনসার ভি.ডি.বি’র সদস্য এবং আন্তর্জাতিক মানবধিকার সংস্থা (আশক) এর জেলা কমিটির সদস্য। বিরোধীয় সম্পত্তি ওয়ারিশ ও খরিদসূত্রে মালিক ও দখলকার থেকে দীর্ঘ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করতেছি। প্রতিপক্ষ জাহাঙ্গীর, সুমন, কামাল গংরা সম্পত্তি দাবি করে একতরপা বিরোধ সৃষ্টি করে যাচ্ছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি স্থানীয়ভাবে ও রায়পুর থানায় একাধিকবার বৈঠক হলেও প্রতিপক্ষগন কোন সঠিক কাগজপত্র উপস্থান করতে পারেনি। এর কিছুদিন পর জোরপূর্বক প্রতিপক্ষ আমাদের দখলিয় সম্পত্তিতে অবৈধ দখলের উদ্দেশ্যে টিনের বেড়া নির্মান এর চেষ্টা করে এতে আমি বাধা দিলে প্রতিপক্ষ আমাকে অহত করলে আমার চাচা শাহ আহাম্মদ বাদী হয়ে রায়পুর থানায় একটি নন এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করেন। আদালত উপস্থিত না হওয়ায় বিজ্ঞ আদালত প্রতিপক্ষগনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।
ওয়ারেন্টের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে। জামিনে মুক্তি পেয়ে আসামীগন আমি ও আমার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি সহ মিথ্যা মামলা দিয়া হয়রানি করবে বলে প্রকাশ্য হুমকি দেয়।
আমি পরিবার সহ অত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে ৫দিন পর বাড়িতে এসে লোকমারপত জানতে পারি প্রতিপক্ষ কামালের স্ত্রী নাজমা বেগম সুস্থ্য থাকা স্বত্তেও সরকারি হাসপাতাল থেকে পুলিশ কেইস নিয়ে মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘবছর যাবৎ বেল্লাল গং বিরোধীয় সম্পত্তির দখলে আছেন। প্রতিপক্ষ জাহাঙ্গীরগং বিভিন্ন উপয়ে সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা করে আসছেন। এ বিষয় প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।

