রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন

Share the post

আব্দুল্লাহ আল মামুন লক্ষ্মীপুর,রায়পুর প্রতিনিধি : সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং দায়িত্ব পালনকালে নির্যাতন, হুমকি ও হয়রানির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–এর রায়পুর  উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট  একটি কমিটি গঠন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির এইচ সুমন–এর সুপারিশক্রমে গত ২২ ডিসেম্বর (সোমবার ) সংগঠনের নির্ধারিত প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে স্বাক্ষর করেন সংগঠনের চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন  (দৈনিক গণকণ্ঠ / চ্যানেল টুয়েন্টি ওয়ান – রায়পুর প্রতিনিধি) এবং সহ-সভাপতি:  ফারুক হোসেন (চ্যানেল এইচ -রায়পুর প্রতিনিধি)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন ( রাজধানী টিভি – রায়পুর প্রতিনিধি)।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—মো: মাজেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক :  (দৈনিক কালবেলা -রায়পুর প্রতিনিধি), মো: জাকির হোসেন জুয়েল সহ সাধারণ সম্পাদক  (দৈনিক আজকালের কন্ঠ রায়পুর প্রতিনিধি)।

সাংগঠনিক সম্পাদক মো আমিনুল এহছান হাসান  ( দৈনিক স্বাধীন কাগজ – রায়পুর প্রতিনিধি)।অর্থ সম্পাদক আমিনুল ইসলাম  (জাগরণী টিভি -রায়পুর প্রতিনিধি)।দপ্তর সম্পাদক: মো: জাকির হোসেন  (দৈনিক দৈনিক আমার বার্তা – রায়পুর  প্রতিনিধি)।

প্রচার সম্পাদক: মো: শাহ পরাণ  ( সাহারা টিভি – লক্ষীপুর জেলা প্রতিনিধি)।নির্বাহী সদস্য: মো: আরিফ হোসেন  ( দৈনিক খবর পত্র  – রায়পুর প্রতিনিধি) নির্বাহী সদস্য: বিকর্ণ দাস শাহারা টিভি – রায়পুর  প্রতিনিধি)।

নির্বাহী সদস্য: ওমর ফারুক ( দৈনিক ভোরের পত্রিকা – রায়পুর প্রতিনিধি )সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এই কমিটি ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য তাদের কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কার্যকর ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও রায়পুর  উপজেলায় সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় থাকবে।

সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]