রায়পুরায় চিকিৎসকের ওপর হামলার চেষ্টা, আটক ১

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ওপর হামলার চেষ্টা,গালিগালাজ ও সন্ত্রাসী আচরণের ঘটনায় তাজুল ইসলাম ওরফে তাজু নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি স্থানীয় সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক বলে জানা যায়। শনিবার (২ আগস্ট) দুপুরে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে হামলকারীকে গ্রেফতারের দাবীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তাজু খান ধারালো অস্ত্র হাতে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন এবং চিকিৎসক ও কর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান তিনি। তবে সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে তাজু খান চিকিৎসকদের হুমকি-ধামকি দিয়ে আসছেন এবং জোর করে রোগীদের তার ব্যক্তিগত ক্লিনিকে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে চলেছেন। ফলে চিকিৎসকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে, অনেকে এর আগেও বদলি হয়ে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, “এখানে চিকিৎসা নয়, বরং প্রতিদিন আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। প্রশাসন ব্যবস্থা না নিলে এই সংকট আরও বাড়বে।”
ঘটনার পর চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসী দ্রুত তদন্ত ও তাজু খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, গতকালের ঘটনার ভিত্তিতে দায়ের করা অভিযোগ অনুযায়ী তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]