রামগতিতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া কার্যক্রম

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলটির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাওয়ার কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চর গাজী ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কর্মসূচি চলাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করে মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া চান এবং দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে এবং রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]