রাবি শিক্ষকের ক্রেডিট কার্ডের বীমা সুবিধার চেক হস্তান্তর

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ক্রেডিট কার্ডের বীমা সুবিধার ১১ লক্ষ ২৯ হাজার ৯০২ টাকার চেক প্রয়াত স্ত্রী সীমা রানীর কাছে প্রদান করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে প্রয়াতের স্ত্রী  নিকট বীমা এ চেক হস্তান্তর করেন এমটিবি রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
এমটিবি ব্যাংকের ক্রেডিট কার্ডের বীমা সুবিধায় দায়-দেনা নিস্পত্তি করে ব্যাংক এই অর্থ প্রদান করেছে।এসময় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর শহীদ ইকবাল, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর সফিকুন্নবী সামাদী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ড. পুরনজিত মহালদার ১৩ জানুয়ারি দুপুরে ক্যাম্পাসের বাইরে বারো রাস্তার মোড় এলাকা দিয়ে স্কুটারে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বালুতে পিছলে ছিটকে যেয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ঐদিন দিবাগত রাত আড়াই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]