রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন দিয়েছেন তারা।
এ বিষয়ে কাওসার হাবিব বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ইনক্লুসিভ প্যানেল’ কাওসার – সাচ্ছু – ইমরুল পরিষদ
থেকে এই আয়োজন যার মাধ্যমে আমরা হল প্রশাসনকে সজাগ করতে চাই, যেন ছাত্রদের আমরা হয়তো সব ফ্লোরে ফ্লোরি দিতে পারবো না‌।  কিন্তু প্রশাসন চাইলে ছাত্রদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিভিন্ন ফ্লোরে ফ্লোরে এগুলো পৌঁছে দিবে এই আশা আমরা ব্যক্ত করছি।
উল্লেখ্য, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ -এর ভিপি প্রার্থী কাওসার হাবিব, তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এছাড়া জিএস প্রার্থী হিসেবে আছেন ইমরুল। খুব শীঘ্রই পুর্নাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]