রাবিতে শহীদ হবিবুর রহমানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

Share the post
সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক হবিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গণিত বিভাগের আয়োজনে এই র‌্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে শহীদ হবিবুর রহমান হলের সামনে অবস্থিত ‘বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে’ বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন হল কর্তৃপক্ষ। এ সময় প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ অন্যান্য আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেলে এই হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, “আজ আমরা শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি শহীদ হবিবুর রহমান স্যারকে, যিনি ছিলেন আদর্শ, সাহস ও ন্যায়ের প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে, কীভাবে বৃহত্তর স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করতে হয়। আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করার শপথ নেই। প্রয়াণ দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিকেলে আসরের নামাজের পর বিশেষ দোয়ার আয়োজনসহ সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য তবরুকের ব্যবস্থা রাখা হয়েছে।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে পাক হানাদার বাহিনীর সদস্যরা অধ্যাপক হবিবুর রহমানকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]