রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

Share the post
ইবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. এনামুল হকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে দাফতরিক কাজ শেষে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে প্রো-ভিসিকে কিছু দুষ্কৃতকারী শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তারা গলা চেপে ধরা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং নানা অশ্লীল কটূক্তি করে। ঘটনাস্থলে উপস্থিত অনেক শিক্ষক আহত হন। এমনকি ডেপুটি রেজিস্ট্রারের দাঁড়ি ধরে টানাটানি করতেও দেখা যায়। হামলার সময় অধ্যাপক ড. এনামুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুবেরি ভবনে অবস্থানরত পরিবারগুলোর বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় দুষ্কৃতকারীরা। এতে নারী ও শিশুরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এই নৃশংস ঘটনা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন বিদ্যাপীঠকেই কলঙ্কিত করেনি, বরং শিক্ষা ও শিক্ষকতার মহান পেশাকেও অসম্মানিত করেছে। এই কুচক্রী মহল শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।”
সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক-অফিসারদের ওপর হামলার বিচার দাবিতে কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা হামলার সঙ্গে জড়িত ছাত্রদের ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিলসহ দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]