ভূমিসেবায় অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈন খান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কৌঁসুলি এড অসিম কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা রেজিস্ট্রার হাফিজা খাতুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোহিনী তাবাসসুম প্রমুখ।
সভায় জমির নামপত্তন,ভূমি উন্নয়ন কর দেওয়াসহ বিভিন্ন সেবা পেতে সার্ভার সমস্যার কথা তুলে ধরেন এবং সকল সেবা এক ছাতার নিচে আনার ওপর গুরত্বারোপ করেন। পাশাপাশি বক্তারা ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভূমিব্যবস্থাপনা। ভৃমিসেবার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। রাষ্ট্রের উচ্চ স্তর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দিনমজুর সকলেই ভূমির সাথে সংশ্লিষ্ট বিধায়, কোন নাগরিক যেন ভূমিসেবা পেতে হয়রানির শিকার না হয়।
পরিশেষে তিনি সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা না করার বিষয়ে হুশিয়ারি দেন ভূমিসেবা দেওয়া কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]