রাজাপুরে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সাবেক ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ আলী হোসেন সহ কয়েক জনের নামে অপপ্রচার ও  মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ইউপি সদস্য মোঃ আলী হোসেন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে আলী হোসেন জানান যে, গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের বিরুদ্ধে জাহানারা বেগম নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন। যেখানে আমি সহ আব্দুল হাই, জাকির হোসেন, মাহবুব, গোলাম হোসেন মাসুম হাওলাদার, বাতেন হাওলাদার, জাহিদ হোসেন, বাবুল হাওলাদার, কামরুল হাওলাদার ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদ হাওলাদারকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপাস্থাপন করেছেন। যার উদ্দেশ্য ছিল আমাদের সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করা। জাহানারা বেগম আমাদের বিরুদ্ধে ২০২২ সালের ১৪ই আগষ্ট ঝালকাঠি জেলা লিগ্যাল এইড এ একটি মামলা দায়ের করেন। মামলার বাদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার যা পরবর্তীতে নিষ্পত্তি হয়ে যায়। ২০২২ সালে আমাদের বিরুদ্ধে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছিলেন জাহানার বেগম যা স্থানীয়ভাবে মিমাংসা হয়। এরপরে ২০২৩ সালের ৫ অক্টোবর ঝালকাঠি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে আমাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন যা বর্তমানে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জাহানার বেগম অভিযোগ করেছে যে আমরা তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছি যা মিথ্যা ও ভিত্তিহীন। মুলত ৫৮ সালের ২০ জুন জাহানারা বেগমের দাদা ওহাব আলী তার সম্পত্তি স্থানীয় আকুব আলী সিকদারের কাছে বিক্রয় করেন। পরবর্তীতে আকুব আলী সিকদারের ওয়ারিশগণ আমার পিতা সফিজ উদ্দিন হাওলাদারের কাছে ওই সম্পত্তি বিক্রয় করেন।

জাহানারা বেগম আরো অভিযোগ করেছেন যে তার ভাই চান্দুকে ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারের অন্য সদস্যদের এলাকা ছাড়তে বাধ্য করা হয়। মূলত চান্দু ডাকাতির সাথে যুক্ত থাকায় তার কি হয়েছিলো তা আমাদের কারো ই জানা নেই। ২০২২ ঝালকাঠি লিগ্যাল এইড এ জাহানারা বেগমের দায়ের করা মামলায় চান্দু আকন হত্যার বিচার চেয়েছিলেন যা ভিত্তিহীন হওয়ায় বিজ্ঞ আদালত আমলে নেয়নি।জাহানারা বেগম ও তার পরিবারের সদস্যরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য একের পর এক মিথ্যা অভিযোগ সাজিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মহামন্য আদালত সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু- দৃস্টি কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]