রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি: : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
সারাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়। হেল্প ডেস্ক থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছিলো ব্যাগ ও মোবাইল ফোন নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ পানি পান করার সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন ধরণের সার্বিক সহযোগিতা।
হেল্প ডেস্ক কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ভর্তিচ্ছু ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। তথ্য দেওয়া থেকে শুরু করে পানি পান, ব্যাগ-মোবাইল রাখা—প্রতিটি দিকেই আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্র রাজনীতি শুধু আন্দোলন-সংগ্রামে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও নিহিত। এই হেল্প ডেস্ক আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি ছোট প্রয়াস।”
এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]