রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বগাবিলিতে আবুল হোসেন হত্যা মালমার এজহারভুক্ত আসামি ফজলুল করিম সওদাগরকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার মৃত রশিদ আহম্মদের পুত্র। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক এসআই রাকিবুল ইসলাম জানান, ফজলুল করিম সওদাগর রাজানগর ইউনিয়নের বগাবিলিতে ঘটে যাওয়া জায়গা সংক্রান্ত বিষয়ে খুন হওয়া মৃত আবুল হোসেন হত্যা মামলার এজহারভুক্ত আসামি। দীর্ঘ ১০মাস সে পালিয়ে ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে হত্যা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত বছরের ২৫জুলাই রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিন বগাবিলী দরগাহ টিলা এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন(৫২) নামে এক ব্যক্তি খুন হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ফজলুল করিম সওদাগরকে এক নম্বর আসামি করে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]