রাঙ্গুনিয়ায় গলাকাটা লাশ উদ্ধার

Share the post

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১আগস্ট) সকালে একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মো. জাফর(৩৫)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার নুরুচ্ছাফার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাফর শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সে রাজার হাটের পশ্চিম মোড়ে ভাসমান একটি চায়ের দোকান করত। রাতে তার দোকানের দ্রব্য সামগ্রী পাশের একটি দোকানে রাখত। কিন্তু চার দিন যাবত ওই দোকানদার না থাকায় জাফর নিজেই তার ভাসমান দোকানে থাকতেন। আজ সকালে খবর আসে একটি কালভার্টের নিচে জাফরের লাশ পড়ে আছে। পরে আমরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসি। নিহত জাফরের স্ত্রী দিলু আরা বেগম জানান, এক মাস আগে তার স্বামীর সাথে মোবাইল সংক্রান্ত বিষয়ে এক অটোরিকশা (সিএনজি) চালক এবং সেখানে থাকা এক যাত্রীর সাথে কথা কাটিকাটি হয়। এ নিয়ে পারুয়া ইউনিয়ন পরিষদে বিচারও হয়েছিল। তখন অটোরিকশায় থাকা ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তার জের ধরেই এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি আরো বলেন, আমার দুই সন্তান তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়ে। তারা এখনো ছোট। কিভাবে আমি সংসার চালাবো আমার জানা নেই। এসব বলতে বলতে বারবার মুর্চা যান তিনি। এদিকে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনেয়ার হোসেন শামীম। এসময় তিনি নিহতের পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এএসপি মো. আনেয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া দুটি হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। উল্লেখ্য এর আগে ১৫ আগস্ট উপজেলার শিলক ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিখাঘাতে খুন হয় এক যুবক। সাতদিন পেরুলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আসামিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]