চট্রগ্রামের সন্দ্বীপ হতে যাচ্ছে বিশেষ ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি) চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা সহ আরও ৯ টি অঞ্চলের স্থান ইকোনমিক জোন অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ২০ আগষ্ট ২০২০ ইং রোজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সপ্তম সভায় এই ১০ অর্থনৈতিক অঞ্চলের স্থানের অনুমোদন দেওয়া হয়। সন্দ্বীপের উত্তর পশ্চিম অংশের ৬ টি মৌজার ১৫ হাজার একর খাসজমিতে সন্দ্বীপ অর্থনৈতিক অঞ্চল নামে এ জোনটি গড়ে তোলা হবে বলে বেজার একটি নির্ভরযোগ্য সৃত্রে জানা গেছে। এর মধ্য বেজার একটি প্রতিনিধি দল একবার ওই এলাকা পরির্দশন করে এসেছেন। এছাড়া মহেশখালী বিশেষ অর্থনৈতিক অঞ্চলেরর নাম পরির্বতন করে সোনাদিয়া ইকু-ট্যুরিজম পার্ক নামকরনের অনুমোদনও দেওয়া হয়ছে বেজার আজকের সভায়। নতুন করে অনুমোদন পাওয়া ১০ টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে চট্রগ্রামের সন্দ্বীপ অর্থনৈতিক অঞ্চল ছাড়া অন্য ৯ টি অর্থনৈতিক অঞ্চল হল টাঙ্গাইল অর্থনৈতিক অঞ্চল, নবাব গন্জ অর্থনৈতিক অঞ্চল, নাওগাঁয় সাপাহার অর্থনৈতিক অঞ্চল, দিনাজপুর অর্থনৈতিক অঞ্চল, নোয়াখালী কোম্পানীগন্জে নোয়াখালী অর্থনৈতিক অঞ্চল, সুনামগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, পাবনা অর্থনৈতিক অঞ্চল, বরিশাল অর্থনৈতিক অঞ্চল, মানিকগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে। এরমধ্যে ৯৩ টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদিত হয়ছে।তবে এখনও পর্যন্ত তবে ৯৩ টির মধ্যে সরকারি-বেসরকারি ২৮ টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ চলছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশে অর্থনৈতিক মজবুত করতে হলে দেশে কৃষির পাশাপাশি শিল্পয়নে গুরুত্ব দিতে হবে। বেজার এক সভাই এসব তথ্য জানানো হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]