রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার 

Share the post

মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গাবালী,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন।

এজাহারে বলা হয়, রোববার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকেভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]