রাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে অনুষ্ঠিত হবে— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও, রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন।
এরইমধ্যে বুধবার (১৮ জুন) দুপুরে রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। তিনি জানান, “রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই সুখবর দিতে পারবো।”
ডাকসু এবং জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেও, কেন রাকসু নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, “নির্বাচন কমিশন নিয়মিত পরিসরেই বৈঠক করছে। আমরা আশা রাখছি, খুব শীঘ্রই সুখবর দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে নয়; বরং আমাদের অভিজ্ঞতাটাই যেন তারা ভবিষ্যতে নিতে পারে—এ ধরণের কনফিডেন্স নিয়েই আমাদের কমিশন কাজ করছে।”
অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ আরো জানান, “নির্বাচনের আগে যেসকল কাজগুলো থাকে, সেগুলো আমরা শুরু করেছি ঈদের আগেই। অংশীজনদের সাথে বৈঠক করার প্রক্রিয়াগুলো চলছে; প্রভোস্টদের সাথেও কথা বলা শেষ হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের গ্রুপসহ ছাত্রদের সাথে আমরা বসবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]