রাজশাহীতে সেচ্ছাসেবক লীগ নেতাকে ক’পিয়ে জ’খম, রগ কে’টে দিয়েছে দুর্বৃত্তরা তার ডান গাল ও ডান হাতের দুই স্থানে গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জিতে রগ কেটে গেছে।

Share the post

শাহরিন ইসলাম (রাবি প্রতিনিধি): রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী (৪৫)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয় আহত হাসান আলী রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান গাল ও ডান হাতের দুই স্থানে গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জিতে রগ কেটে গেছে। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন এবং চিকিৎসা চলছে।মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ওসি আরও জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]