রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান বোয়ালখালীবাসি

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): করোনা ভাইরাসের কারণে প্রায় মাসখানেক ধরে লকডাইন চলছে দেশজুড়ে। এতে করে একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েছে সব শ্রেণী-পেশার মানুষ। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং । একদিকে লকডাউন আরেকদিকে লোডশেডিং এই দুইয়ের মাঝখানে পড়ে অতিষ্ঠ হয়ে উঠছে বোয়ালখালীবাসির জনজীবন। বছরের পর বছর ধরে শুনে আসছি পল্লি বিদ্যুৎ এর লাইন সংস্কারের কথা। কিন্তু বাস্তবতার সাথে কথাটার মিল কতটুকু তা বুঝতে পারছিনা। সামান্য বাতাস, বৃষ্টি আর বজ্রপাত শুরু হতে না হতেই বিদ্যুৎ চলে যায়। বোয়ালখালী জোনাল অফিসের নাম্বারটিতে একাদিকবার ফোন করলেও সহজে রিসিভ করেননা কতৃপক্ষ। দীর্ঘক্ষণ ফোন করার পর রিসিভ করলে বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে অফিসের কর্মকর্তাগণ মেইন লাইনের সমস্যা বলে এড়িয়ে যান। জানতে চাই এক গ্রাহক বলেন, সারাবছরই শুনি তারা লাইনের সংস্কার করে কিন্তু সামান্য বাতাস, বৃষ্টিতেই যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সারাটিজীবন ধরে মেরামত কাজের সুফল কি? দেশে এখন মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন চলতেছে এই সময় বিদ্যুতের লোডশেডিং কাম্য নয়। তাছাড়া আগামিকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান, এই সিয়াম সাধনার মাসে যদি এমন দূরবস্থা হয় তাহলে সিমাহীন কষ্টের সম্মুখিন হবে জনসাধারণ। তাই যত দ্রুত সম্বব সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসি। গতকাল (২৩ এপ্রিল) রাতে বোয়ালখালী পল্লি বিদ্যুৎ এর এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারের উপর গাছ পড়ার কারণে লাইনের সমস্যা হচ্ছে বার বার। লকডাউনের কারণে গাছ কাটা সম্ভব হয়নি তবে আগামিকাল থেকে আর সমস্যা হবেনা বলেও আশ্বাস দেন। বোয়ালখালী পল্লি বিদ্যুৎ এর ডিজিএম রফিকুল আজাদ এর মুঠোফোনে অনেকবার ফোন করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম বলেন, আমি যতটুকু জানি বোয়ালখালীতে বিদ্যুতের ঘাটতি নেই। তবুও লোডশেডিং এর কারণ কি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ যে এই রির্পোট লেখাখালীন সময়েও বিদ্যুৎ ছিলোনা। পবিত্র মাহে রমজানে বিশেষ করে সেহেরী, ইফতার ও নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করে জনসাধারণকে স্বস্থি দেবেন এমনটাই প্রত্যাশা বোয়ালখালীবাসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]