রংপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

Share the post

রংপুরের র‌্যাব সদস্যরা ১৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার দুুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে র‌্যাব-১৩, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট করাকালীন একটি মিনিট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের ড্রাইভার বগুড়ার বুজরুগবাড়িয়া পশ্চিম পাড়া এলাকার ফটিক মন্ডলের ছেলে  মোঃ ফারুক হোসেন মন্ডল (৩৯) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সাহাদত হোসেন (৪৫)কে গ্রফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে, মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]